কিশোরগঞ্জে বয়ে যাওয়া ঝড়ে বোরো জমি ও ভুট্্রার ফসল, ঘরবাড়ি, বিদ্যুতের খুটি, গাছপালার বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫ ঘটিকা হতে রাত সাড়ে ১০ ঘটিকা পর্যন্ত জেলার সকল উপজেলায় ঝড়ো হাওয়া ও গরম বাতাস (৩৪ ডিগ্রী সেন্টিগ্রেড) বয়ে যায়। ঝড়ে তেরটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জেলাটির অধিকাংশ এলাকায় প্রায় ৩ ঘন্টা ধরে প্রবল ঝড় ও প্রায় ৩০ মিনিট সময় ধরে বৃষ্টির সঙ্গে গরম হাওয়া বয়ে গেছে। এতে জেলা শহরসহ তেরটি উপজেলায় বিভিন্ন স্থানে ও সড়কের আশপাশে গাছ গাছালি ভেঙে পড়ে রাস্তার ওপর। অনেক এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। কালবৈশাখীর তান্ডবে কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার কৃষকদের সোনালী স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া এসব ধানী জমি দেখে মনে হবে কাশফুল! বাস্তবে তা নয়। কালবৈশাখী ঝড়ের গরম বাতাসে ধান পুড়ে এমন আকার ধারন করেছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন জানিয়েছেন, বয়ে যাওয়া ঝড়ের প্রকোপে সদর উপজেলার সকল স্থানে গরম ঝড়ো হাওয়ায় দূর্যোগের ফলে ২ একর ৩ শত ৪৮ হেক্টর ভুমির বোরো ধান, ৬ একর জমির ভুট্্রার ফসল ও ১১ একর জমির সবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি এলাকা পরিদর্শন করে জরিপ কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আশেক পারভেজ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ছাইফুল আলমের বরাত দিয়ে জানিয়েছেন,সোমবার বিকেল সাড়ে ৫ ঘটিকা হতে রাত সাড়ে ১০ ঘটিকা পর্যন্ত জেলার সকল উপজেলায় ঝড়ো হাওয়া ও গরম বাতাস (৩৪ ডিগ্রী সেন্টিগ্রেড) বয়ে যায়। ঝড়ো হাওয়া ও গরম বাতাসে পরাগায়ন ও গর্ভধারণ ব্যাহত হওয়ায় জেলায় সর্বমোট ৯ হাজার ৫ শত ৩৭ হেক্টর বোরো জমিনের ধানে চিটা হয়েছে। এ ছাড়া ১৪ হেক্টর জমিনে ভুট্্রার ফসল এবং ১১ হেক্টর জমিতে সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।