রাজশাহীর বাঘায় অপহরণের ২৬ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে নাটোরের বাগাতিপাড়া সদর এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ওই স্কুল ছাত্রী ১০ মার্চ সকালে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আড়ানী এলাকার আলিফ হোসেন নামের এক যুবক জোরপূর্বক মোটরসাইকেল তুলে নিয়ে যায়। তারপর ১২ মার্চ ৩ জনকে অভিযুক্ত করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বাঘা থানায় অপহরণের মামলা দায়ের করেন। অপহরণের ২৬ দিন পর বাগাতিপাড়া থানার সহযোগিতায় বাঘা থানার পুলিশ বাগাতিপাড় সদর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই প্রজ্ঞাময় মন্ডল বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করার পর মঙ্গল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।