নওগাঁর মান্দায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়বেলালদহ উত্তর সততা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সমিতির কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সিসিডিবির প্রোগ্রাম কর্মকর্তা কাওসার আল মামুন, ট্রেইনার হালিমা খানম, সমিতির সভাপতি সাহিদা বেগম, ফোরাম কর্মী রাশেদা খানম রেনুকা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির ১০৮ জন সদস্যের মাঝে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।