খুলনার পাইকগাছায় গৃহবধূকে যৌন নিপীড়নে অভিযোগে নুরুজ্জামান গুড্ডু (২৭) নামে এক যুবককে জনতা ধরে পুলিশে দিয়েছে। সে পৌরসভার ৫নং ওয়ার্ডের আবদুল বিশ্বাসের ছেলে। সোমবার রাত পৌনে ৯ টায় প্রতিবেশি হাসান আলীর বাথরুমের পাশে অন্ধকারে ওঁৎ পেতে ছিল। হাসানের স্ত্রী ঐ সময় বাথরুমে গেলে তাকে ঐ যুবক মুখ চেপে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় তার ধ্বস্তা ধ্বস্তি ও চিৎকারে পাশের লোকজন এসে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে ঐ যুবক জানতে চাইলে সে বিষয়টি স্বীকার করে। ওসি এজাজ শফী জানান, ধৃত নুরুজ্জামান গুড্ডু নামে গূহবধূ রাজিয়া খাতুন বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। তার নামে থানায় ভূয়া পুলিশ সেজে চাঁদাবাজীর ঘটনায় আরো একটি মামলা রয়েছে।