খুলনার পাইকগাছায় লকডাউনের দ্বিতীয় দিনে নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ও গাড়ী চালানোর অভিযোগে ১১জন কে ৬ হাজার ৯'শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করেন। যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলো মোমিনুর রহমান (গ্যারেজ) ১ হাজার, ওসমান আলী মহেন্দ্র চালক ১ হাজার, ইমরান হোসেন অটো চালক ১ হাজার, হাবিবুর রহমান ইজিবাইক চালক ১ হাজার, গৌতম সাধু ৫'শ, ফয়সাল আলম ৫শ’, মোস্তাফা ৫শ’, ইবাদুলইসলাম ৫শ’, হাবিবুর ৫শ’, ইব্রাহিম ২'শ’ ও সামাদ গাজী ২শত টাকা। পাইকগাছা পৌর সদরে এ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক বিতরণ করেন উপজেলা প্রসাশন।