বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাটস্থ পানগুছি নদীতে গোসল করতে নেমে নিখোজ হয় সাবিনা। সাবিনাকে উদ্ধারে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছে।
নিখোজ সাবিনা মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাট এলাকার শাহজালাল শেখের মেয়ে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জের ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য খুলনার একটি ডুবুরি দলসহ আমরা অভিযান শুরু করেছি। তবে এখন পযর্ন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।