মণিরামপুর থানা পুলিশ দেবী টিকেদার (৩৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে সোমবার উপজেলার কুচলিয়া গ্রামের একটি মাছের ঘেরের পাড় থেকে লাশটি উদ্ধার করে মণিরমপুর থানা পুলিশের উপপরিদর্শক নাজমুস সাকিব।
পুলিশ ও এলাকবাসী সূত্র জানায়, দেবী টিকেদার কুচলিয়া গ্রামের পীযুষ টিকেদারের স্ত্রী। এক সন্তানের জননী গৃহবধূ দেবী গত দু’দিন ধরে নিখোঁজ ছিলো। সোমবার সকালে ওই মাছের ঘেরের পাড় থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছেন গৃহবধূ দেবীর গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তবে, এ হত্যাকান্ডের বিষয়ে প্রাথমিকভাবে কোন রহস্য জানতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারেনি।