রাজশাহী পুঠিয়ায় থানার ১৬ জন সদস্যকে এক সঙ্গে বদলী করেছে সংশ্লিষ্ট প্রশাসন হতে জানা গেছে। এ বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেলের ইমরান জাকারিয়া। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে। অভিজ্ঞ মহলের ধারনা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বদলী করা হয়েছে। তবে পুঠিয়া থানার কর্মকর্তা ইনচার্জ সোহরাওয়ার্দী বদলীর বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে দাবি করেছেন। বদলীকৃতদের মধ্যে সাব-ইন্সপেক্টর চারজন। সহকারী সাব-ইন্সপেক্টর সাতজন। কনস্টেবল একজন ও ড্রাইভার চারজন। এর আগে পুঠিয়া থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল ইসলামকে বদলী করে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে পুঠিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, পুঠিয়া থানার ১৬ জনকে এক যোগে বদলী করা হয়েছে। তাদেরকে দেশের বিভিন্ন থানায় বদলী করা হয়েছে। তবে তিনি তাদের একযোগে বদলীর বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানাননি। এছাড়াও তিনি বলেন, বদলী আদেশ অনুযায়ী রোববারের ভেতর তাদের পুঠিয়া থানা থেকে অন্য কর্মস্থলে যোগদান করতে হবে।