নওগাঁর রাণীনগরে দুইজন কৃষকের মাঝে দুইটি কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এদুটি মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্ববধানে পরিচালন বাজেটের আওয়াতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভূর্তুকি মূল্যে মেশিন দুটি প্রদান করা হয়। উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক মোখলেছুর রহমান ও কৃষক রশিদুল সরদারকে কম্বাইন হার্ভেস্টার মেশিন দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামছুজ্জামান প্রমূখ।