কচুয়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহেরা নাজনীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ লাভলী খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, বি আর ডিবি কর্মকর্তা সেখ বজলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বিজয়া লোপা,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, মৎস্যজীবি লীগ সভাপতি রিপন শিকদার, মৎস্যজীবি লীগ নেতা সেখ রুহুল আমীন সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবিরা। আলোচনা সভার পুর্বে একটি র্যালী বের উপজেলা পরিষদেও বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।