নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার। এ অবস্থায় সরকার সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন।
এসিল্যান্ড এ সময় পথচারিদের মাঝে মাস্ক বিতরণ ও দোকানে দোকানে গিয়ে সরকারের নির্দেশনার বিষয়ে ব্যবসায়িদের অবহিত করেন।
করোনাভাইরাসের বিস্তাররোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে ইউএনও আবদুল হালিম বলেন, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।