মহামারী করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যেগে নিতপুরে রাস্তায় পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় মাস্ক ও সাবান বিররণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় তারা জনগণকে বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক পরতে, সাবান দিয়ে বেশী-বেশী নিয়মিত হাত ধোয়া, সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন। এতে অন্যন্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাই, ওয়ার্ড সদস্য লিয়াকত আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।