রাজশাহী পুঠিয়ায় উপজেলা প্রশাসন প্রতিবছর হাটগুলো হতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছেন। হাট ইজারাদারদের অভিযোগ,প্রশাসন হাটের কাজ না করে। হাটের রাজস্বের টাকা দিয়ে অন্য কাজ করছে। কিন্তু সরকারি নিয়নুযায়ী হাটের রাজস্বের একটিংশ হাটের সংস্কার করার কথা রয়েছে। সংশ্লিষ্ট হাট এলাকার স্থায়ী দোকানদারদের দারি দীর্ঘদিন ধরে হাটের কোনো সংস্কার করা হয়নি।
উপজেলায় ছোট-বড় মোট ৮টি হাট রয়েছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে বানেশ্বর হাটটি চলতি বছরে ৯৯ লাখ টাকা দিয়ে ইজারা হয়েছে। বাকি হাটগুলো প্রজায়েক্রমে ইজারা হওয়ার কথা রয়েছে। উপজেলা প্রশাসন প্রতিবছর হাটগুলো হতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু সরকারি নিয়নুযায়ী প্রতিবছর রাজস্ব আদায়কৃত টাকা হতে ১৫ শতাংশ হারে টাকা সংস্কারের কাজে ব্যয় করতে হবে। এবং সুযোগ থাকলে এর বেশিও ব্যয় করা যাবে। কিন্তু উপজেলা প্রশাসন সংস্কারের কাজ করব, করতে হবে বলে প্রতিবছর অতিবাহিত করার অভিযোগ উঠেছে। বানেশ্বর হাটের একাধিক স্থায়ী দোকানদারদের অভিযোগ, প্রতিবছর এ হাট হতে উপজেলা প্রশাসন কোটি টাকার অধিক রাজস্ব আদায় করে থাকেন। কিন্তু ব্যয় করছে,উপজেলার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে। উপজেলা প্রশাসনের সামনে একটি ফ্রন্টডেস্কের নির্মাণ করতে ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজটি অকেজো হয়ে পড়ে ছিল। সম্প্রতি পুনরায় ওই স্থানটিকে সংস্কার করে বর্তমানে নাম দেওয়া হয়েছে হলরুম। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা বলেন, যখন কোনো নতুন নির্বাহী কর্মকর্তা যোগদান করেন,তখন কিছু রাজনৈতিক নেতা এবং দুই/একটি কর্মকর্তা মিলে উপজেলার রাজস্ব নয়ছয় করে খরচ করা শুরু করেন। কাজ এক সঙ্গে টেন্ডার না দিয়ে,নিয়মবহির্ভূত ভাবে কোটেশনের মাধ্যমে কাজগুলো করা হয়েছে। এতে করে সকলের স্বার্থহাসিল হয়েছে। প্রয়োজন ছাড়াও একাধিকবার বরাদ্দ নেওয়ার নজির রয়েছে। বানেশ্বর হাট এলাকার জমসেদ আলি বলেন, হাটের ভেতরে উপজেলা পক্ষ হতে বিশুদ্ধ খাবার পানি পান করার মতো কোনো ব্যবস্থা নেই। সোহাগ হোসেন নামের এক গাড়ী চালক বলেন,আমের মৌসুম আসলে,ঢাকা রাজশাহী মহাসড়কের ওপর আম কেনাবেচা শুরু হয়। এতে করে সড়ক দীর্ঘক্ষণ ধরে যানজট হয়ে থাকে। শিবপুর বাজারের মানঞ্জুর রহমান বলেন, পবা হাইওয়ের ফাঁড়ির পাশে সরকারের ১২ একর জমি বেদখল হয়ে আছে। বানেশ্বর কলা হাটের মতো, আমের মৌসুমে ফাঁড়ির নিকটে অস্থায়ী আমে হাট বসানো হলে। সড়কে আর দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হাট ইজারাদারদের অভিযোগ,প্রশাসন হাটের কাজ না করে। হাটের রাজস্বের টাকা দিয়ে অন্য কাজ করছে। টাকাগুলো হাটের কাজে সঠিক ভাকে ব্যবহার করা হচ্ছে না।
হাটের ইজারদার ওসমান আলি বলেন,এই হাটে অনেক সমস্যা রয়েছে। দেশের বড় হাটগুলোতে আলাদা আলাদা মাছ এবং মাংস পট্টি রয়েছে। আমাদের হাটে যে মাংশ পট্টি আছে। তা বর্তমানে নষ্ট হয়ে গেছে। তারপর বর্ষা সময়ে হাটের পানি গিয়ে জনবসতির ভেতরে ডুকে পড়ছে। হাটের ভেতর হতে পানি বাহির করার কোনো প্রকার ড্রেনের ব্যবস্থা নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ এফএনএসকে বলেন, হাটগুলো সংস্কারের কাজ প্রজায়েক্রমে করা হবে। আমরা প্রতিবছর হাটের সংস্কারের কাজ করে থাকি। বানেশ্বর হাটের জায়গা সংকটের কারণে আগামীতে দ্বিতলা ভবন নির্মাণ করা হবে।