যশোরে একদিনে ৬২ জনের করোনা পজেটিভ হয়েছে। কয়েক মাসের মধ্যে আজ এর সংখ্যা সর্বাধিক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় এ ফল পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাদের ল্যাবে মোট ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোরের ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২টি নমুনা পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ, পরীক্ষিত নমুনার প্রায় ৪৭ দশমিক ৬৯ শতাংশ পজেটিভ ফল দিয়েছে।
এছাড়া এদিন নড়াইল জেলার ৬টি নমুনার মধ্যে ১টি এবং মাগুরার ২৫টি নমুনার মধ্যে ৭টি পজেটিভ ফল দেয়।
পরীক্ষিত নমুনাগুলোর বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।