লালপুরে আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসতবাড়ী ও গোয়াল ঘর। এ সময় গোয়াল ঘরে থাকা প্রায় লাখ টাকা মূল্যের এড়ে গরু মারা গেছে। শনিবার ভোর রাতে উপজেলার গোধড়া গ্রামের রেন্টু পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটে। রেন্টু পাঠান গোধড়া গ্রামের ইউনুস পাঠানের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে রঙ্গিন টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, গম, মসুর, রসুন ৩ রুম টিনশেড ঘর নগদ ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রেন্টু পাঠান বলেন, পরনের কাপড় ছাড়া সমস্ত আসবাবপত্র সহ পুড়ে গেছে আমাদের পুরো বাড়ী।