নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি পর্যায়-২) কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা।
এ উপলক্ষে ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউপি সদস্য শাহিনুর রহমান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, ইজিপিপি পর্যায়-২ এর কাজের জন্য ২ হাজার ১০৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ১৪ ইউনিয়নের ৬০টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এতে প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ২০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।