কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলা সদরের শেখ রাসেল মিনিস্টেডিয়াম মাঠে জানাযা শেষে ইউএনও সোহেল রানা ও ওসি এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে। পরে মুক্তিনগর এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৮) বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না..........রাজিউন)।