বর্তমান করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে রাজশাহীর বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আগামী ১৪ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এই মেলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বইমেলা স্থগিতের বিষয়ে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর জানান, সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে মেলা আয়োজন স্থগিত রাখার কথা বলা হয়েছে। তাই আপাতত বই মেলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার ঘোষিত আগামী ১৪ দিন পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসজ্ঞত, জাতীয় গ্রন্থাগার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর কালেক্টরেট মাঠে ১ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিল।