বিশ্বে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মানুষ মারা গেছে। মোট মৃত্যু ২৮ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৮ হাজারের বেশি। মোট শনাক্ত ১২ কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে। ব্রাজিলে গেল একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৯শ ৫০ জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্তেও শীর্ষে দেশটি। নতুন প্রায় ৯০ হাজার শনাক্ত হয়েছে ব্রাজিলে। ভারতে একদিনে ৪শ ৫৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত আরও ৭২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ১শ ১৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৬৮ হাজারের বেশি। মেক্সিকোতে একদিনে ৮শ ৭ জনের প্রাণ গেছে। পোল্যান্ডে একদিনে ৬শ ৫৩ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটিতে একদিনে ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত হয়েছে ৪১ হাজারের বেশি।