ব্রাজিলে করোনায় প্রতিদিনের লাগাম ছাড়া মৃত্যুতে মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে দেশটি। ব্রাজিলে একদিনে মারা গেছে সাড়ে তিন হাজারেরও বেশি। প্রতিদিনের লাগাম ছাড়া মৃত্যুতে মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে দেশটি। বৃহস্পতিবার থেকে ব্রাজিলের সবচেয়ে বৃহত্তম সাও পাওলো শহরের পুরাতন একটি কবরাস্থান সংস্কার করা হচ্ছে যাতে নতুন মরদেহ কবর দেয়া যায়। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিকে প্রতিবেশী দেশ ভারতের মুম্বাইয়ে একদিনে আবারও সবোর্চ্চ করোনা শনাক্ত হয়েছে। মুম্বাইয়ে একদিনে মারা গেছে ১৮ জন। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সাড়ে ৮১ হাজার। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ২৩ লাখ মানুষ। এছাড়া সংক্রমণ বাড়ায় চিলি পুরো এপ্রিল মাস সীমান্ত বন্ধ রাখবে। গত একদিনে এপর্যন্ত দেশটিতে সর্বোচ্চ করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। একদিনে মোট শনাক্ত ছয় লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মোট মৃত্যু ২৮ লাখ ৪০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত একদিনে বিশ্বে মারা গেছে সাড়ে ১১ হাজার।