পিরোজপুরে তরমুজ চাষ করে প্রামীন জনপদে স্বাবলম্বী হয়ে উঠছে অস্বচ্ছল নারীরা। পিরোজপুরে তরমুজ চাষ করে গ্রামীন জনপদে স্বাবলম্বী হয়ে উঠছে হাজারো অস্বচ্ছল চাষীরা। কম খরচে অধিক লাভ হওয়ায় তরমুজ চাষে ছুটছে পিরোজপুরের কৃষকরা। কৃষি সম্প্রসারন বিভাগের পরামর্শে প্রতি বছর পিরোজপুরের নাজিরপুর,মাটিভাঙ্গা ও ভান্ডারিয়ায় অঞ্চলে অনাবাদি শত শত একর জমিতে বাড়ছে তরমুজের আবাদ। অনুকূল আবহাওয়া থাকলে ভাল ফলন পাবেন এমনটি আশা করছেন তরমুজ চাষীরা।
চলতি খরিপ মৌসুমে যে দিকে দু’চোখ যায় সে দিকে কেবলই দিগন্ত জোড়া মাঠে সবুজ-হলদের সংমিশ্রনে চৈত্রের বাহারী মৌসুমি ফল তরমুজ সমারোহ। প্রায় সাড়ে তিন মাস নিবিড় পরিচর্যার পর মাঠে মাঠে এখন চলছে কৃষান-কৃষানীদেও তরমুজ ফল তোলার হিড়িক। তরমুজ চাষীদের চোখ-মুখে এখন তাই হাসির ঝিঁলিক। তারা সহাস্যেই বলছেন, এবছর কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেয়ায় এবং পোকামাকড়ের উপদ্রুপ কম থাকায় তরমুজ ইপ্সিত উৎপাদন করতে পেরেছেন তারা। এ কারণে অতুলনগরের কৃষান-কৃষানীরা খুশীতে আত্মহারা-উজ্জীবীত-দিশেহারা।
উৎপাদিত ফসল নিয়ে আশায় বুক বেঁধে আছেন চাষীরা, হয়ত এ বছর তারা ভাল লাভের মুখ দেখবেন বলে। এনজিও থেকে আনা চড়া সুদের ঋনের বোঝাও তাই সহজেই মেটাতে পারবেন। কিন্তু উৎপাদিত তরমুজ ইপ্সিত বাজার দর না পাওয়া নিয়ে কিছুটা সংকিত রয়েছেন তারা। উৎপাদিত বাঙ্গী দ্রুত রপ্তানি এবং পরিবহন ব্যায় বেড়ে যাওয়ায় তারা খরচ পুষিয়ে অন্যত্র বিক্রি করতে পারছেননা। এ কারণে অনেক ফসল ক্ষেতেই নষ্ট হবার উপক্রম। স্থানীয় বাজারে মৌসুমের শুরুতেই তরমুজ দাম ভাল পেলেও তিন-চার সপ্তাহের মধ্যে সে দাম দ্রুত হ্রাস পেতে শুরু করে। বর্তমানে স্থানীয় বাজারে বড় আকারের একটি বাঙ্গীর দাম ৮০ থেকে ৯০ টাকা, মাঝারির দাম ৬৫ থেকে ৭০ এবং ছোট একটির দাম ৫০ থেকে ৫৫ টাকা।
আবু হেনা মোঃ জাফর।
উত্তরের জনপদ নাজিরপুরে চলতি খরিপ মৌসুমে প্রায় ১শ’ একর জমিতে তরমুজ আবাদ হয়েছে। কেবল মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামেই চাষ হয়েছে ব্যাপক জমিতে। উৎপাদনও এ বছর বেশ ভাল। করোনার কোন ধরণের প্রভাব ফেলতে পারে নি এসব এলাকাগুলোতে। এখানকার পরিবেশ ও বেলে দো-আঁশ মাটির কারণে তরমুজ চাষ অত্যন্ত উপযোগী, যে কারণে প্রতিবছর অত্র এলাকায় জনপ্রিয় ফসলে পরিনত হচ্ছে তরমুজ। ‘এ’ ভিটামিন সমৃদ্ধ তরমুজ ডায়েবেটিস রোগীদের জন্য সহায়ক।
নাজিরপুর উপজেলার মাটি ও আবহাওয়া বিভিন্ন ফসলসহ দেশীয় ফল-ফলাদির জন্য অত্যন্ত উপযোগী। সেকারনে এখানকার মাটিতে তরমুজসহ মাল্টা, লিচু ও বিভিন্ন জাতের আম চাষের আবাদ প্রতি বছরই বেড়েই চলছে। এখানকার কৃষান-কৃষানীদের দাবী সরকার সহজ শর্তে কৃষি ঋনের ব্যাবস্থা করে দিলে শিক্ষিত অনেক বেকার যুবকসহ কৃষকরা এসব ফল চাষে আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন।