দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের নিবাসী মোঃ রবিউল ইসলাম। তাঁর বয়স ৪০ বছর। কিছুদিন পূর্বে দূর্ঘটনায় তাঁর একটি পা ভেঙ্গে যায়। তিনি সমাজের অনেক লোকের দারস্থ হন একটা স্কেচের জন্য। কিন্তু কেউ এগিয়ে আসেনি তাঁর বিপদে। কেউ বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত। অবশেষে মোঃ রবিউল ইসলাম শরণাপন্ন হলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহবুবুল আলমের। মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আশ্বস্ত করলেন ১টি স্কেচ কিনে দেওয়ার। ব্যক্তিগত পকেট থেকে ০১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গা পা নিয়ে মোঃ রবিউল ইসলাম হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে। এ সময় তিনি মোঃ রবিউল ইসলামের হাতে তুলে দিলেন তাঁর কাঙ্খিত উপহার। এই মহতী কাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না এবং দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধূরী। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ সময় বলেন, মানুষের বিপদে এগিয়ে আসা ও বিপদে সাহায্য সহযোগিতা করা মানুষের বড় ধর্ম। তিনি সমাজের বিপদগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবান লোকদের প্রতি আহবান জানান।