শুক্রবার ২ এপ্রিল ফরিদপুরের মধুখালী পৌরসভার ঢাকাণ্ডখুলনা মহাসড়কের ২নং ওয়ার্ডের পশ্চিম গোন্দারদিয়া চরের মাঠ এলাকায় ডাঃ আঃ কাদের মেমোরিয়াল হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় হাজী মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও আবদুর রাজ্জাক রাজার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিএম মাহাবুব, মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্রনাথ তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড. আলীউজ্জামান খোকন, হাজী আবদুল মালেক সিকদার, পৌর কাউন্সিলর মির্জা আবু জাফর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আবদুল ওহাব, মোঃ হাবিবুর রহমান, লিয়াকত আলী শেখ, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।