নওগাঁর মান্দায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৫দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম।
জিএসএস যুব সংঘের আয়োজনে শিশইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব প্রামানিক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, জিএসএস যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পরানপুর ইউনিয়ন কেন্দ্রীয় পাঠাগারের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ রুমেন প্রমুখ।
পরে ৫দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।