দিনাজপুরের বীরগঞ্জে গলায় মাছের কাঁটা আটকে ফারজানা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফারজানা বেগম ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান পান্না নিহত গৃহবধূর স্বামীর বরাত দিয়ে জানান, সকালে তিন সন্তান ও স্বামীর সঙ্গে গৃহবধূ ফারজানা বেগম ভাত খেতে বসেন। ভাত খাওয়ার সময় তার গলায় মাছের একটি কাঁটা আটকে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।