বাগেরহাটের মোল্লাহাটে র্যাব-৬ এর অভিযানে আঃ রহিম ফকির (৩১) ও আঃ আলীম (৩৫) নামে মাদক কারবারী দুই যুবক ২৮০ পিস ইয়াবাসহ হাতেনাথে আটক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার মাদারতলী গ্রামের সপ্তপল্লী সার্বজনিন রক্ষাকালী দূর্গামন্দিরের কাছ থেকে তারা আটক হয়। আটক মাদক কারবারী আঃ রহিম ফকির বড় গাওলা গ্রামের মোঃ ইসাহাক ফকির ও বেলোকা বেগমের ছেলে এবং আঃ আলীম একই এলাকার মাদারতলী গ্রামের মোঃ জাবেদ ফকির ও মাবিয়া বেগমের ছেলে।
র্যাব-৬ সুত্রে প্রকাশ বর্তমান পেক্ষাপটে তরুন সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এ তদসংক্রান্তে এক শেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য অবৈধ দেশের সকল শিক্ষা প্রতিষ্টান সহ প্রত্যান্ত অঞ্চ্যলের যুব সমাজের হাতে মাদক বা নেশা জাতীয় দ্রব্য পৌছে দেওয়ার অপচেস্টা চালাচ্ছে। সমাজের মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী আভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০১/০৪/২০২১ তারিখ আনুমানিক সকাল ০৯.০০ ঘটিকায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মাদারতলী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়- বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মাদারতলী গ্রামস্থ সপ্তপল্লী সার্বজনিন রক্ষাকালী দূর্গামন্দির এর দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে। এ সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ী’কে তৎক্ষনাত গ্রেফতার করা হয়। অতঃপর তাদের হেফাজত হতে ২৮০ (দুইশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।