নাটোরের সিংড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক ও লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সিংড়া পৌর শহরের কোট মাঠ, বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৬জনকে অর্থদন্ড দেয়া হয়। উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যানবাহনগুলোতে যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখতে তল্লাশি ও মাস্ক বিতরণ করা হচ্ছে।