নওগাঁর পত্নীতলায় স্বনামধন্য ব্যবসায়ী ব্যবসায়ীর ছেলে কর্ত্তৃক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের বিষয়টি এতোদিন ধাপা চাপা দিয়ে রাখা হলেও ধর্ষীতা গৃহকর্মী বর্তমানে সাড়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ধর্ষণকারীর পরিবার গৃহকর্মীকে বিয়ে করতে রাজী না হওয়ায় ধর্ষীতার স্বীকার গৃহকর্মী ২২ মার্চ জেলা লিগ্যাল এইডের সহায়তায় কোর্টে মামলা দায়ের করেছেন। সাড়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে বর্তমানে ধর্ষিতার পরিবার চরম সমস্যায় দিনাতিপাত করছে।
আদালতে প্রদত্ত মামলার এজাহার সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন ওরফে সাবুর একমাত্র ছেলে আমিনুল ইসলাম ওরফে সৈকত (৪০) এর স্ত্রী অসুস্থ হওয়ায় বাসার কাজ ও সন্তান দেখভালের জন্য দিনরাত্রী সেবা দেওয়ার জন্য পলিপাড়া মহল্লার দরিদ্র দিনমজুর আঃ সামাদের স্বামী পরিত্যক্তা মেয়েকে গৃহকর্মী হিসাবে নিযুক্ত করে। নিযুক্ত গৃহকর্মী রাতে গৃহকর্তার বাড়িতেই অবস্থান করতো। কাজ শুরু করার কিছুদিন পর থেকেই গৃহকর্তা গৃহকর্মীকে কু-প্রস্তাব দিতে শুরু করে। তাকে বিয়ের প্রলোভন দিয়ে নানা ভাবে ফুসলাইতো। এতে গৃহকর্মী রাজি না হলে ০১/০৮/২০২০ তারিখে সৈকত রাত আনুমানিক ২টার সময় গৃহকর্মীর শয়ন কক্ষে প্রবেশ করে জোর করে ধর্ষণ করে এবং বিবাহ করিবে বলে আশ্বস্ত করে। পরবর্তিতে বিবাহ করার প্রলোভন দিয়ে সে গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণ করেন। এভাবে ৪/৫ মাস কেটে যাওয়ায় গৃহকর্মীর শারিরীক পরিবর্তন দেখা দিলে সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সৈকতকে জানালে সে পেটের বাচ্ছা নষ্ট করতে বলেন। কিন্তু গৃহকর্মী এতে রাজী না হয়ে বিয়ে করার জন্য তাকে চাপ প্রয়োগ করে। ইতোমধ্যে গৃহকর্মীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সৈকতের পরিবার জানতে পারলে ২০/০২/২০২১ তারিখে গৃহকর্মীকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অন্তঃসত্ত্বা গৃহকর্মী তার পিতার বাড়িতে গিয়ে সকল ঘটনা খুলে বলেন। গৃহকর্মীর পরিবার থেকে ১০/০৩/২০২১ তারিখে নজিপুর ডক্টরস চেম্বারে আলট্রাসনোগ্রাফ করালে ২৯ সপ্তাহ ২ দিনের গর্ভবতী হওয়ার প্রমাণ মেলে। এরপর ২১/০৩/২০২১ তারিখে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম করানো হলে সেখানেও ৩১ সপ্তাহ ৩ দিনের গর্ভবর্তী হওয়ার রিপোর্ট দেয়। গত ১৮/০৩/২০২১ তারিখে অন্তঃসত্ত্বা গৃহকর্মী থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ না করে কোর্টে মামলা করার পরামর্শ প্রদান করেন। বাধ্য হয়ে গৃহকর্মী জেলা লিগ্যাল এইডের সহায়তায় ২২/০৩/২০২১ তারিখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯ (১) ধারায় মোঃ আমিনুল ইসলাম ওরফে সৈকত কে আসামি করে কোর্টে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৬৩।
এ বিষয়ে ধর্ষীতা গৃহকর্মীর পিতা আঃ সামাদের সাথে কথা বললে তিনি জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি মিমাংসা করার জন্য লোক মারফত নানা ভাবে চাপ প্রয়োগ এবং হুমকি প্রদান করছে। অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম ওরফে সৈকতের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।