দাকোপে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খুলনা’র উদ্যোগে বুধবার সকাল ১০ টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া। বক্তব্য রাখেন অধ্যক্ষ অসিম কুমার থান্দার, দেবব্রত বিশ্বাস, সাংবাদিক এস এম, মামুনুর রশিদ প্রমুখ। কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন আরএসসি ম্যানেজার মোঃ রুবেল পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের কাউন্সিলর ফারহানা তাবাচ্ছুম এবং ফিল্ড অর্গানাইজার (এফও) চয়ন মহালদার।