বাগেরহাটের কচুয়া উপজেলায় বিয়ের ৬ মাসের মাথায় স্বামীর ঘরেই আত্মহত্যা করলেন সুমি আক্তার (১৯) নামে এক নববধু। তবে তাকে হত্যার দাবী করছেন নববধু সুমির মা বাবা। কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামে বুধবার বিকাল সাড়ে ৫টায় এ ঘঠনা ঘটে স্বামীর বাড়িতে।
কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরূল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান যে, ৬ মাস পুর্বে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা গ্রামের লালু সেখের মেয়ে সুমি আক্তারের সংগে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আশ্বাব আলী মীরের ছেলে সোনা মীরের বিবাহ হয়। বুধবার বিকালে আমি জানতে পারি যে, ১টি মেয়ে আত্ম হত্যা করছে, আমি খবরটি শোনা মাত্র সেখানে আমার কর্মকর্তা পাঠিয়ে লাশ সুরাতহাল করি এবং পরে লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসি। লাশ ময়না তদন্ত করার জণ্য বাগেরহাট মর্গে প্রেরন করার প্রস্তুতি নিয়েছি।
তবে নববধু সুমির বাবা লালু সেখ আমাদের প্রতিনিধিকে বলেন, আমার মেয়েকে প্রায়ই যৌতুক চেয়ে আমার জামাই মারপিট করতো, আজ ও আমার মেয়েকে মারপিট করে হত্যা করে নিজ ঘরের ্আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাগছে। কচুয়া থানায় সুমির বাবা জামাই সোনা মীরের নামে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।