নওগাঁর পোরশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার পোরশা সরকারী কলেজের পাশের মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কৃষক মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা জহাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম সহ স্থানীয় অর্ধশত কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন।