প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চোর, ডাকাত, ছিনতাই, মাদকদ্রব্য, সন্ত্রাসী নির্মূলে পুলিশ কাজ করে চলেছে। তাই পুলিশের সেবা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খুলনা পুলিশ সুপার মাহামুদ হাসান প্রভাবমুক্ত হয়ে উপজেলা বাসীকে সেবা করার নির্দেশ দেন পাইকগাছা থানার ওসি এজাজ শফী কে। মঙ্গলবার সন্ধ্যার পর পাইকগাছা থানা চত্বরে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি এজাজ শফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এ এসপি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দাউদ শরীফ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, উজ্জ্বল কুমার দাস ও রায়হান পারভেজ রনি প্রমুখ। মতবিনিময় শেষে থানা পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সুধীজনদের সাথে নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন সেলের নতুন ভবন উদ্বোধন করেন খুলনা পুলিশ সুপার মাহামুদ হাসান।