খুলনার পাইকগাছায় বাণিজ্যিক শহর কপিলমুনি পুলিশ ফাঁড়ি থেকে ৩শ গজ দূরত্বে পুলিশের নাকে ডগায় এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।্ মঙ্গলবার রাতে নগত টাকা, স্বর্ণালংকারসহ ৫ জায়গায় দুর্ধর্ষ চুরি। বাজারে ইউনিলিভার কোম্পানির পরিবেশক কপিলমুনি ডিপো অফিসে চোরেরা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ৭ লাখ ৬৫ হাজার টাকা ও পাশে অন্যান্য জায়গায় থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
জানাযায়, বাণিজিক শহর কপিলমুনি সদরের পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাবেক গ্রামীণ ব্যাংকের সামনে অবস্থিত দ্বিতল ভবনের নীচতলায় ইউনিলিভার কোম্পানির পরিবেশক মেসার্স হাসান ব্রাদার্স এর সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত অফিস। মঙ্গলবার গভীর রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরেরা অফিসের প্রথম গেটের তালা ভেঙে, দ্বিতীয় গেটের তালা ও গ্রীল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে। এরপর ৩৫ জন সেলস্ ম্যানের ৩৫ টি ক্যাশ ড্রয়ার গুলি ভেঙ্গে ফেলে। সেখানে টাকা না পেয়ে অফিস ম্যানেজার আক্তারুজ্জামানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৭ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে অফিসের রক্ষিত সিসি ক্যামেরায় একজন উজ্জ্বল ফর্সা, মুখে দাঁড়ি সুদর্শন যুবককে ড্রয়ার ভাংগতে ও টাকা নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। তার গায়ে একটি ডোরাকাটা টি শার্ট পরা দেখাযায়। এর আগে পাশে চোরেরা স্থানীয় ভদ্র অটো রাইচ মিলের কাঠের দরজা ভেঙ্গে মিলের ভিতর প্রবেশ করে কাঁতারি, প্লাস ও একটি সেলাইরেন্স সহ ক্যাশ ড্রয়ার ভেঙে ৬২৫ টাকা নিয়ে যায়। মিলের পাশেই অবস্থিত মায়ের আশীর্বাদ বাণিজ্য ভান্ডারে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার ভেঙে ৩ হাজার টাকা নেয় তারা।
এছাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে অবস্থিত রফিকুল বিশ্বাসের বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে রক্ষিত স্বর্ণের চেইন, একজোড়া কানের দূল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ সময় রফিকুল মৎস্য ঘেরে ও তার স্ত্রী পিত্রালয়ে গিয়েছিল বলে জানায়। একইভাবে কাঁকড়া ব্যাবসায়ী সিরাজুলের ক্যাশ ড্রয়ার ভেঙে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। তবে সিসি ক্যামেরার ফুঁটেজে দেখাযায় ইউনিলিভার অফিসে রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ওই চোরে চুরির কাজ চালায়। পুলিশ ফাঁড়ি ৫ প্রায় ৩শ গজের মধ্যে এ চুরি সংগঠিত হয়েছে। পুলিশি নাকের ডগায় এ দুর্ধর্ষ চুরি বাজার ব্যবসায়ীরা হতবাক। এ বিষয়ে থানা ওসি এজাজ শফি জানান, চুরির এ ঘটনায় থানায় মামলা এবং চোর যেই হোক তাকে গ্রেফতার করা হবে।