বাগেরহাট মোল্লাহাটে ক্রেইন প্রকল্প হতে স্যানিটারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেত্বতে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় জেজেএস ও রূপান্তর সংস্থার বাস্তবায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমুলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় সেরা স্যানিটারী উদ্যোক্তাদেরকে ০৬ জনকে এম এম টির মাধ্যমে প্রত্যেককে ৯,৫০০/টাকা,একটি রিং এর ডাইস,২০টি স্যাটো প্যান,একজোড়া গামবুট,একজোড়া হ্যান্ডগ্লোবস,০৩টি তথ্যসমৃদ্ধ বোর্ড,ও ০১টি সাইনবোর্ড দেওয়া হয়।সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অথিতি, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস,বিশেষ অথিতি উপঃসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা হেল্থ ইনেপেক্টর দ্বিলীপ কওয়াটার এইড বাংলাদেশের প্রগ্রাম ইঞ্জিনিয়ার র্যাভিন চাকমা,ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন,এ্যাডভোকেসি এ- ক্যামপেইন কোর্ডিনেটর তছলিম আহমেদ টংকার, উপজেলা ওয়াশ এ- সি এস ও মোবিলাইজার মোঃ আবদুল করিম, স্যানিটারী উদ্দোগতা মোঃ জিয়া মোল্লা,আরজ আলী সরদার,শহিদ মোল্লা,রোজিনা বেগম,আনছার আলী ও মোঃ রেজওয়ান মুন্সী প্রমূখ।