রাজশাহীর বাঘায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মেহেদী হাসান চঞ্চল নামের এক কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়েরবাড়ির কটার মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, মেহেদী হাসান চঞ্চল নিজ বাড়ি থেকে মোটরসাইলে নিয়ে আড়ানীর দিকে আসছিল। এ সময় সে বেড়েরবাড়ির কটার মোড় এলাকায় পৌঁছলে নিজে নিজে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্রে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান চঞ্চল বাউসা সরকার পাড়া গ্রামের মুকাম আলী প্রামানিকের ছেলে ও বাউসা কলেজের এইচএসসির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।