বরগুনার আমতলী উপজেলার চাওরা ইউনিয়নে আ,লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খানের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লংঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও কর্মী সমর্থকদের উপড় বর্বরোচিত হামলার অভিযোগ করেছেন সতন্ত্রপ্রার্থী সাবেক চেয়ারম্যান অ্যাড. মোঃ মহসিন।
বুধবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ আখতারুজ্জামান বাদল খান নিজে তার কর্মী সমর্থকদের নিয়ে চাওরা ইউনিয়নের পরিবেশ অশান্ত করে তুলেছেন। অবৈধ টাকা আর ক্ষমতার জোরে তিনি নির্বাচনী কোন আইন মানছেন না। প্রতিনিয়ত তিনি আচরনবিধি লংঘন করে চলেছেন।
গত ২৯ মার্চ বিকেলে আমার কর্মীরা নির্বাচনী প্রচারে তালুকদার বাজার যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী মোঃ আখতারুজ্জামান বাদল খানের কর্মীরা চা পাতি ও হাঁতুরি দিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে আমার ৭ জন কর্মী আহত হয়। তারা আমার ২ জন কর্মীর দোকান ও ২ টি মটর সাইকেল পুড়িয়ে দেয় এবং ৩টি মটর সাইকেল ভাংচুর করে। এই বর্বোরোচিত হামলায় আহতদের আনতে অ্যাম্বুলেন্স পাঠালে তারা তাতেও বাধা দেয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই দিন সুমন নামের আমার আরেক কর্মীকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম কর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোঃ আখতারুজ্জামান বাদল খানের বিরুদ্ধে গায়েবি প্রকল্প এবং ব্রীজ না করে সমুদয় অর্থ লোপাটসহ এডিপি, এলজিএসপি ও সমাজিক নিরাপত্তা প্রকল্পসহ নানা কর্মসুচীতে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। এর পরেও তিনি টাকা ও ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচনী আচরনবিধি লংঘন করে করছেন। এমনকি তিনি চাওরা ইউনিয়নে ইভিএমএ ভোট হওয়ার ব্যাপারেও অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি চাওরা ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিজ উদ্দিন প্যাদাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।