বরগুনায় পুলিশের হাতে জেলা বিএনপির,র সাধারণ সম্পাদক এ্যাড মো. আবদুল হালিম লাঞ্চিত হয়েছেন। ৩০মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপি,র কার্যালয়ে সারাদেশের ন্যায় পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মো. আবদুল হালিম শহরের পৌরসভার সামনে বিএনপি অফিসে ঢুকতে চাইলে তাঁকে পুলিশ সদস্যরা অফিসে ঢুকতে বাধাঁ দেয়। এ সময় তিনি অফিসে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাকে ধাক্কা
দিয়ে ফেলে দেয় এবং পিটিয়ে আহত করে। বিক্ষোভে অংশ নিতে আশা জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন হাসান শাহিন, মহিলা দলের সভানেত্রী রিমা জামান, জেলা যুব দলের সভাপতি মো. জাহিদ হোসেন মোল্লা সহ জাতীয়তাবাদী দল বিএনপি,র বরগুনা জেলা শাখার নেতাকর্মীদের পুলিশ জেলা বিএনপির কার্যালয় থেকে বের করে দেয়। পরে বিএনপি,র বিক্ষোভ পন্ড হয়ে যায়। এ সময় পুলিশের লাঠি চার্জে মহিলা দলের সভানেত্রী রিমা জামান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান মৃধা, আল- মামুন গুরুত্বর আহত হয়।