বাংলাদেশে যখন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে, মাতারবাড়ী গভীর সমূদ্র বন্দর প্রতিষ্ঠা করা হচ্ছে, বাংলাদেশে যখন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, বই নিয়ে শতভাগ শিক্ষার্থী যখন স্কুলে যাচ্ছে, বাংলাদেশে যখন টেকনাফ থেকে তেতুলিয়া শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে, একটির পর একটি মহাসড়ক প্রতিষ্ঠা হচ্ছে, মেট্রো রেল যখন প্রতিষ্ঠা করা হচ্ছে, ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, মাথা পিছু আয় ২ হাজার ছাড়িয়ে যাচ্ছে, বৈদেশিক রিজার্ভ যখন ৪৩ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে, বাংলাদেশ যখন বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার মত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বাংলাদেশ ব্যাংক যখন নিজস্ব অর্থায়নে আজকে ঋণ দান করছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়েছে। তারা বাংলাদেশের এ অগ্রগতি, বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারেনা, কারণ তারা চেয়েছিল বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যায়। তাই শিল্পির ভাষায় বলতে চাই- বুকটা আমার ফাইটা যায়! যখন বাংলাদেশের মুক্তিযদ্ধের চেতনা বাস্তবায়ন হয় তখন বুকটা আমার ফাইটা যায়, বুকটা আমার ফাইটা যায় যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়! বুকটা আমার ফাইটা যায় যখন সমগ্র বিরল আজকে উন্নয়নের ছোয়ায় ভরে যায়! এইযে যাদের বুকটা ফাইটা যায়, তারা একাত্তর সালে আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে, বাড়ী ঘর জ্বালিয়ে দিয়েছে, লুন্ঠন করেছে। যাদের বুক ফেটে যায় তারা বাংলাদেশের ৩০ লাখ মানুষকে হত্যা করে বাংলাদেশকে একটি পোড়ামাটির দেশে পরিণত করতে চেয়েছিল। যাদের বুক ফেটে যায় তারা আমাদের মা-বোনদের নির্যাতনকারী, রাজাকার আলবদরদের লালন পালনকারী। যতই বুক ফেটে যাক বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাড়িয়েছে। তাবোদ দুনিয়া, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, জার্মান বলেন, ইংল্যান্ড বলেন, জাপান বলেন, ইউরোপের এমন কোন দেশ নাই, পৃথিবীর এমন কোন দেশ নাই, বঙ্গবন্দুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান নাই! এই সূবর্ণ জয়ন্তীতে এমন কোন দেশ নাই যেই দেশের সরকার প্রধান, রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান নাই! বাংলাদেশের অগ্রগতিকে তারা সাধুবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, এই করোনা মহামারীর মধ্যেও শ্রীলংকার রাষ্ট্রপতি রাজাপাকসে, ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লর্ড এ সরেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের মানুষ যখন সূবর্ণ জয়ন্তী, জন্মশত বার্ষিকী উদযাপন করছে, বাংলাদেশকে সোনার বাংলাে উদযাপন করছে তখন তাঁদের বুক ফেটে যাচ্ছে। যারা জীবনের ঝূঁকি নিয়ে এই বাংলাদেশে এসেছেন, তাঁদের আগমনকে তারা শুভেচ্ছা না জানিয়ে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। কাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, নরেন্দ্র মোদীকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন ভারতীয় কংগ্রেস হেরে গেল, তখন বিএনপি অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছিল। মির্জা ফখরুল তখন প্রেস ক্লাবে দাড়িয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এবং তিনি আনন্দের সাথে ঘোষণা করেছিলেন ভারতের সরকার পরিবর্তন হয়ে গেছে এবং ভারতের প্রধানমন্ত্রী শপথ নেয়ার আগেই বেগম খালেদা জিয়া শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সেই বিএনপি এখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনের বিরোধীতা করেছে। এই বিএনপি তখন বলেছিল অমিত শাহ বেগম খালেদা জিয়াকে ফোন করেছিল, কিন্তু অমিত শাহ বলেছিল বাংলাদেশের খালেদা জিয়ার সাথে আমার কোন কথা হয়নি।
আমরা বলতে চাই সমগ্র বাংলাদেশকে আজকে সমগ্র পৃথিবীর মানুষ জানতে পারছে দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে। বাংলাদেশ আজকে উন্নয়শীল দেশে চলে গেছে। সমগ্র পৃথিবীতে বাংলাদেশের ঝাঁকুনি লেগে গেছে। সেই ঝাঁকুনিতে তাদের মন খারাপ হয়ে গেছে। তারাএখন নরেন্দ্র মোদীকে ঠেকাতে চায়। কিভাবে ঠেকাতে চায়, তারা বলে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে ঠিক আছে, কিন্তু ওরাকান্দিতে যাবে কেন? আমি বলতে চাই এখানে সনাতন ধর্মের অনেকে আছে, মুসলিম ধর্মের অনেকে আছে। আমি যখন দিল্লী গেলাম জীবনের প্রথমে আমি খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ) এর মাজার জিয়ারত করেছি, আমি আজমীর শরীফ জিয়ারত করেছি। প্রত্যেকটি মানুষ যখন ভারতে যায় একটা নিয়ত থাকে। আমরা এক সময় বোম্বাই হয়ে হজে¦ যেতাম, যখন কেউ বোম্বাই থেকে ফেরত হতো তখন তাঁকে বোম্বাই হাজ্বী বলতাম! আজকে যারা সনাতন ধর্মের ইন্ডিয়ায় যায়, তারা গয়া-কাশি যান। কই ভারতীয়রা তো বলেনা, তিনি কেন এখানে যাবেন? মোদী একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি সেই পূণ্য ভূমিতে যেতে চান। আজকে এটাকে নিয়ে মৌলবাদী সাম্প্রদায়িকতার উস্কানি দেয়া হচ্ছে। মাথুয়া সম্প্রদায়ের তীর্থ স্থান, মাথুয়া সম্প্রদায়ের ঠাকুরের জন্মভূমিতে নরেন্দ্র মোদী যাবেন এটাতে রাজনীতির কি আছে? কোন লাভ হবে না, বাংলাদেশের মানুষ সবকিছু জেনে গেছে।তাই আজ বাংলাদেশের মানুষ আর যুদ্ধপরাধীদের ক্ষমতায় দেখতে চায়না, বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না, হাওয়া ভবন থেকে ক্ষমতা পরিচালনা হোক এটা চায় না।
রোববার বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলি বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজার রহমান। এর আগে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। খেলায় বিরল শংকরপুর মিতালী সংঘকে ট্রাইব্রেকারে পরাজিত করে চিরিরবন্দর ডাঃ হারেস উদ্দীন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।