কচুয়ায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন “শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী” অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার কচুয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহেরা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, জিএম বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মোঃ জাকির হোসেন কামল।
স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন “শীর্ষক সেমিনার ও প্রদর্শনী” অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক কর্মকর্তা ঢাকা ডঃ সনজিদা মুস্তািফ, চিপ সায়েন্টিফিক কর্মকর্তা ঢাকা ডঃ সুলতানা আঞ্জুমান আরা খানম, সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ঢাকা ডঃ মোঃ জামিলুর রহমান, সায়েন্টিফিক কর্মকর্তা ঢাকা মোঃ গোলাম মোস্তফা, িিগ্রন্সিপাল সায়েন্টিফিক কর্মকর্তা ঢাকা মোঃ আআিজিজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সরদার ইকবাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আনিসুর রহমান,উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বস,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, এবং উপজেলার সকল দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ,এনজিও প্রধান তাদের নিজস্ব স্টল সহ কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ ”যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অধিদপ্তর থেকে তাদের নিজস্ব স্টল দিয়ে ২দিন ব্যাপী মেলার শেষদিন রোববার দপ্তরভিত্তিক স্টল ও স্টলের বিষয় সুন্দর করে উপাস্থাপন করার জন্য বিজয়ীদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর সহযোগিতায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন। এবছর প্রথম হয়েছে কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং দ্বিতীয় হয়েছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া শাখা, তৃতীয় স্থান হয়েছে কচুয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।