রাজশাহীর বাঘায় সমসের মন্ডল নামের এক দরিদ্রকে ঘর করে দিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। নিজ অর্থায়নে রোববার (২৮ মার্চ) ঘর তৈরীর জন্য নগদ অর্থ ও টিন দেয়া হয়েছে। সমসের মন্ডল উপজেলার চক ছাতারী গ্রামের মৃত কফেল মন্ডলের ছেলে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ রাতে কয়েলের আগুনে বাড়ি পুড়ে রাস্তায় বসবাস করছিলে সমসের মন্ডল। তারপর থেকে সে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। তার এই দূর্দশা দেখে ঘর তৈরীর অর্থ ও টিন দেন শাহিনুর রহমান পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর যুবলীগ সভাপতি শাহিন আলম, পৌর কাউন্সিলর আবদুস সালাম প্রমুখ।
এ বিষয়ে সমসের মন্ডল বলেন, আমি দরিদ্র মানুষ। আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছিলাম। এই অবস্থা দেখে পিন্টু আমাকে ঘর তৈরীর জন্য টাকা ও টিন দেয়ায় ভাল লাগছে। আপাতত এই টিন দিয়ে ঘর তৈরী করে বসবাস করতে পারবো। আর খোলা আকাশের নিচে থাকতে হবেনা।