লাশ পরিবহনের জন্য নিয়ামতপুর থানায় লাশবাহী ফ্রিজিং গাড়ী উপহার দিয়েছে নিয়ামতপুর উপজেলা পরিষদ। সোমবার নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। এ সময় অন্যদের মধ্যে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, নিয়ামতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।