নওগাঁর ধামইরহাটে আমাইতারা বাজার বণিক সমিতির উদ্যোগে নওগাঁর ঐতিহ্যবাহী দিবর দিঘিতে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। গতকালের দিনব্যাপাী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। এ সময় তিনি বলেন- আমরা গরীব, অসহায় ও দুঃখি মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব, আমাইতারা বণিক সমিতির পক্ষ থেকে সাধারণ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন দূর্যোগের সময় ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে যা প্রশংসার দাবী রাছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেপুর বাজার বনিক সমিতির সভাপতি মোসাদ্দেকুর রহমান জিতু, সাধারণ সম্পাদক আবুমুসা, অমাইতারা বাজার বনিক সমিতির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমিতির অন্যতম নেতা আশরাফুল ইসলাম, এবাদত হোসেন, জিল্লুুর রহমান, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামীম হোসেন, দেলোয়়ার হোসেন ও শফিকুল ইসলাম ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।