ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী হেফাজতের রবিবারে হরতালের নামে তান্ডবের প্রতিবাদে ব্রাাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীণীগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় স্থানীয় গোলচত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো.ছফি উল্লিাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়মীলীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি,প্রফেসর মিজানুর রহমান,প্রবীন আওয়ামীলীগে নেতা মো.মাহবুবুর রহমান,হাজী সায়দুর রহমান,মোমাররফ মুন্সি,ইলিয়াস আলী,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির প্রমুখ।ব্ক্তারা বলেন,হেফজত হরতালের নামে আশুগঞ্জসহ সারাদেশে বর্বরোচিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার দাবী করছি।বক্তারা আরো বলেন,ভবিষ্যতে হেফাজতের যে কোন আন্দোলন প্রতহত করা হবে বলে এই সভা থেকে ঘোষনা দেওয়া হয়।