ছয় দিনের জাহাজযটের পর সুয়েজ খাল থেকে অবশেষে সরানো গেছে বৃহত্তম মালবাহী জাহাজ এভার গিভেনকে। গত (২৩ মার্চ) মঙ্গলবার থেকে সুয়েজ খালে আটকে ছিল বিশাল মালবাহী এ জাহাজটি।
আজ সোমবার (২৯ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পেছনের অংশ সরিয়ে আড়াআড়ি আটকে থাকা জাহাজটিকে সোজা করা গেছে। মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচকেপও জাহাজটির শিগগিরই সরানো যাবে বলে খবর দিয়েছে।
প্রায় সপ্তাহজুড়ে খাল অবরুদ্ধ করে রাখা বিশাল এই জাহাজটির এক কোণা কংক্রিটের খালপাড়ে আটকে ছিল। সেই আটকাবস্থা থেকে মুক্ত করা গেছে জাহাজটিকে। আটকে থাকা জাহাজের ওই একাংশই জাহাজটি সরানোর ক্ষেত্রে মূল বাধার সৃষ্টি করছিল। সেখান থেকে জাহাজটি সরাতে পারায় সুয়েজ খাল সচল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
টাগবোট আর ড্রেজার দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সরানো গেল বৃহত্তম এ মালবাহী জাহাজটি। বাণিজ্যিক চলাচলের জন্য মিশরের এই সুয়েজ খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।