ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত উন্নয়ন মেলার শেষ দিনে গতকাল রোববার দুপুরে মেলার বিভিন্ন স্টল ও কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মেলার শেষ দিনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্যঃ শনিবার (২৭ মার্চ) দুপুরে দু’দিন ব্যাপী মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।