উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী নানা রোগে আক্রান্ত হয়েও অনেকেই চিকিৎসকের কাছে যেতে পারেন না। ফলে তারা দুর্ভোগে ভোগে প্রায় সময়। তাদের এই দুর্ভোগ দূর করতে গত ২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কয়রা উপজেলার চৌকুনী কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় “এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল” এর আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্ত গ্রুপিং নির্ণয়” কর্মসূচী। সার্বিক সহযোগীতা করেন সুন্দরবন নার্সিং হোম। এতে তিন শতাধিকের বেশি মানুষকে ব্লাড গ্রুপিং এবং দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক রোগীকে স্বাস্থ্যবিধি অনুযায়ী চিকিৎসার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য ক্যাম্পের এ কার্যক্রম উদ্বোধনী করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন (সবুজ)। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবাা প্রদান করেন ডাঃ তারেক ইমরান (এম.বি.বি.এস (ঢাকা), পিজিটি (ঢামেক), সংগঠনের উপদেষ্টা ডাঃ নিমাই চন্দ্র মন্ডল,স্বাস্থ্য সহকর্মী অরুন কুমার সরকার সুন্দরবন নার্সিং হোম এর দায়িত্ব থাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওলিওয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শ্রী, কয়রা ব্লাড ব্যংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রভাত বিশ্বাস (নয়ন), সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মোস্তাকিম মামুন প্রমুখ। এ ধরনের মহতী উদ্যোগকে সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছে।