ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের হরতালের সমর্থকরা শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্যেশ্যে ছেড়ে আসা সোনার বাংলা একপ্রেস ট্রেনে আক্রমণ করে ট্রেনের অন্তত ৭টি বগির জানালা ভেঙ্গে ফেলেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকার সাড়ে ১০টায়।সোনার বাংলা একপ্রেস ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার মোহাম্মদ হানিফ জানান,রবিবার সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার আউটার সিগন্যাল পার হওয়ার সময় আউটার সিগন্যাললের ট্রেনের লাইনের উপর ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের কর্মীরা গাছ ফেলে প্রতিরোধ করে থামায়।ট্রেনটি থামার পর শতশত হেফাজতের লোকজন সোনার বাংলা একপ্রেস ট্রেনে আক্রমণ করে বৃষ্টিরমত পাথর ছুড়তে থাকে । এতে এই ট্রেনের সাতটি কোচের জানাল ভেঙ্গে ফেলে হেফাজতের কর্মীরা। এ সময় কোন উপায় না দেখে ট্রেনটি বেক করে আশুগঞ্জের তালশহর স্টেশনে এনে দাঁড় করায় ড্রাইভার হানিফ।পরবর্তীতে যাত্রীদের অধিকতর নিরাপত্তদার জন্য সোনার বাংলা ট্রেনটি কিশুরগঞ্জের ভৈরব রেল স্টেশনে নিয়ে আসে।এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনার বাংলা ট্রেনটি ভৈরব স্টেশনে দাড়ানো আছে বলে সোনার বাংলা ট্রেনটির ড্রাইভার মোহাম্মদ হানিফ নিশ্চিত করেন। এ বিষয়ে তালশহর স্টে§নের মাষ্ঠার মোহাম্মদ খািললুর রহমান বলেন,সোনার বাংলা ট্রেনটি নিরাপদে থাকার জন্য এটিকে ভৈরব স্টেশনে পাঠানো হয়েছে।ট্রেনের যাত্রী বরুন ভট্টাচার্য জানান,ট্রেনিটি ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি যাওয়ার পরই হেফাজতের হুজুররা ট্রেনে এলাপাতাড়ি আক্রমণ করে ট্রেনের কাছ ভেঙ্গে দেয়্ এ সময় ট্রেনের যাত্রীরা াকংকতব্যবিমৃঢ় হয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে । ড্রাইভার কোন রকমে ট্রেনটিকে বেক করে আশুগঞ্জে তালশহর স্টেশনে নিয়ে আসে।