ঝিনাইদহ কালীগঞ্জে হরতালের কোন প্রভাব ছিল না হেফাজতের ডাকা হরতালে। সকাল থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান,দোকান-পাট ছিল খোলা। প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ছিল যানবাহন চলাচল। হেফাজতের নেতাকর্মী ও পিকেটিং দেখা যায়নি। এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যান চলাচল করছে অন্যদিনের মতোই। কালীগঞ্জ,ঝিনাইদহ,কোটচাদপুর, যশোর ও ঢাকার যানবাহন চলাচল করছে। হরতালকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর ঘটেনি। এদিকে হরতালকে কেন্দ্র করে কালীগঞ্জ শহরে ও বাসটার্মিনাল এলাকায় আইন শংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে।