ঝিনাইদহ কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘে সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়। রোববার সকালে প্রবীণ হিতৈষী সংঘ কার্য্যালয়ের হলে রুমে অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আনছার আলী মাস্টার সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন সভাপতি গোলাম রসুল, জেলা কমিটির যুগ্ন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, প্রবীন হিতৈষী সংঘের সাধারন সম্পাদক সদরউদ্দীন মিয়ার সঞ্চালনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নির্দেশে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সাধারন সভা শেষে তিন বছর মেয়াদে নতুন কার্য্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে পুনঃরায় আনসার আলী মাস্টার সভাপতি, সদর উদ্দীন মিয়াকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।