সারাদেশে হেফাজতের ডাকা হরতালের সমর্থনে নওগাঁর পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা অবস্থান ধর্মঘট করেছে। সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা ওই ধর্মঘট করেন। এতে নেতৃত্বদেন উপজেলা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী। এ সময় ধর্মঘটে ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা শাখার ১০ থেকে ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অপরদিকে পোরশা উপজেলায় হরতাল পালন হয়নি। হরতাল চলাকালীন সময় হেফাজতের কোন নেতাকে দেখা যায়নি। এ সময় রাস্তায় যানবাহন চলাচল করতে দেখাগেছে এবং সকল দোকান পাঠ খোলা ছিল।